বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।
বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা এগারো দফা দাবি তুলে ধরেন।
ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়।
এমনিতে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না।
এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা।
এমন সময়ে এই ধর্মঘটের ডাক দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যখন আগামী মাসেই একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের।
সংবাদ সম্মেলনে এক একজন ক্রিকেটার এক একটি দাবির কথা তুলে ধরেন এবং তাদের বক্তব্য জানান।
ছবির কপিরাইটফারজানা জহিরImage captionসাংবাদিকদের সামনে দাবিদাওয়া তুলে ধরছেন সাকিব আল হাসান
সাকিব আল হাসান বলেন, "ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি হওয়া উচিৎ এক লাখ, স্যালারি ৫০ শতাংশ বাড়তি প্রয়োজন।"
তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং আবাসন ভাতা বাড়ানোরও দাবি জানান।
বাংলাদেশে যেভাবে ক্রিকেট লিগ চলছে তা নিয়ে আপত্তি জানান মাহমুদউল্লাহ রিয়াদ।
তারা দাবি জানান, প্রিমিয়ার লিগ ও ক্রিকেট লিগ আগের নিয়মে হোক।
বিপিএল প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, "এবার যেটা হচ্ছে সেটা আমরা সম্মান করি, কিন্তু আগামী বছর থেকে আমরা আগের নিয়মের বিপিএল চাই।"
স্থানীয় ও বিদেশী ক্রিকেটারদের আর্থিক বৈষম্য দূর করারও দাবি জানান মুশফিকুর রহিম।
বোর্ড কর্মকর্তাদের উদ্দেশ্য করে নাইম ইসলাম বলেন, "আমরা কখনো পাইনি তারা ক্রিকেটারদের নিয়ে কিছু বলছেন বা করছেন।"
তাঁরা ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেন।
ক্রিকেটারদের এসব দাবি-দাওয়া প্রশ্নে বোর্ডে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক নিজামুদ্দিন চৌধুরী বলেন, "এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে বোর্ড"।
শুভেচ্ছা ও অভিনন্দন ...... বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু আবারও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মননায়ন লাভ করায় আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান টুকু ভাইয়ের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য জনাব এইচ,এম, মিজানুর রহমান জনী । রিপোর্ট –মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার, নিজেস্ব প্রতিবেদক।
মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান এর বিদায় সংবর্ধনা বাগেরহাটের মোরেলগঞ্জে ০৬/০৯/২০২২খ্রি: তারিখে মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর উদ্যোগে ইউআইটিআরসিই তে বিকাল ৫ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান এর বিদায় সংবর্ধনা জানানো হয়। মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সাধারন সম্পাদক, সহকারী অধ্যাপক মোঃ আল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ, আইসিটি ভিলেজ এর সহ-সভাপতি, প্রভাষক মোঃ হাসানুর কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোঃ মশিউর রহমান, হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান, ইউআইটিআরসিই এর ল্যাব সহকারী মোঃ শিমুল বিশ্বাস, মোঃ হুমায়ুন কবির, মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সদস্য সাকিব হাওলাদার, হাসিবুল ইসলাম সিফাত, সওকত হোসেন নবিন ও মোঃ জিলানী। সভায় বক্তারা মোঃ আঃ হান্নান স্যা...
Comments
Post a Comment